শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

শিপ্রার জামিন মঞ্জুর, সিফাতের শুনানি কাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের পর মাদক মামলায় গ্রেফতার শিপ্রা দেবনাথ জামিন পেয়েছেন। রোববার দুপুর একটার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদলত রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তার জামিন হয়।

 

তবে সিনহার অপর সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানির দিন আগামীকাল সোমবার নির্ধারণ করা হয়েছে। তারা দু’জনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

 

শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এছাড়া টেকনাফের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদলতে সিফাতের জামিন আবেদন করা হলে আগামীকাল শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন সিফাতের আইনজীবী মাহাবুবুল আলম দিপু।

 

৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় গ্রেফতার করা হয় মেজর সিনহার সঙ্গে থাকা শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023