শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

অ্যাম্বুলেন্সের তেল চুরি করে চসিকের চালক বরখাস্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসকের দায়িত্ব নেওয়ার দিনই দুর্নীতিবাজদের তওবা করার নির্দেশ দিয়েছিলেন খোরশেদ আলম সুজন। ঠিক একদিন পরই চসিক পরিচালিত একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে তেল চুরি করার দায়ে বরখাস্ত হয়েছেন এক চালক। একইসঙ্গে চুরি করা তেলের দশগুণ জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রশাসক সুজন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন নিজেই।

 

তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাম্বুলেন্স থেকে তেল চুরির ছবি প্রকাশিত হওয়ার পরপরই বিষয়টি তার নজরে আসে। এর পরপরই ওই চালককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাকে তার বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থার পাশাপাশি সে যে পরিমাণ তেল চুরি করেছে তার দশগুণ জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে শুক্রবার চসিক পরিচালিত একটি অ্যাম্বুলেন্স থেকে তেল চুরির বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

জানা গেছে, বরখাস্ত হওয়া চালকের নাম কাজল চন্দ্র সেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পরিচালিত মেনন হাসপাতালের চট্টমেট্রো -চ- ৭১-০৩৩৬ নং গাড়িতে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে নগরের পোর্ট কানেকটিং রোডে অ্যাম্বুলেন্স থেকে তেল চুরির সময় তোলা ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

 

এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে কায়সার আলী চৌধুরী নামে একজন লিখেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের হুংকারে কী তাদের টনক নড়ে না! সকালে মেনন হাসপাতালের একটি এম্বুলেন্স থেকে তেল বিক্রির দৃশ্য। স্থান : পোর্ট কানেকটিং রোড। গাড়ির নং : চট্টমেট্রো-চ-৭১-০৩৩৬। ক্যাপ পরিহিত ব্যক্তি চালক।’

 

চসিকের তত্ত্বাবধয়াক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, ‘তেল চুরির বিষয়টি আমরা জানার পরপরই প্রশাসক মহোদয়কে অবহিত করি। উনার নির্দেশনামতে অ্যাম্বুলেন্স চালক কাজল চন্দ্র সেনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023