শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতীয় বিমান ১৯১ আরোহী নিয়ে বিধ্বস্ত , নিহত ১৪, বহু হতাহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট
দুবাই থেকে ফেরা এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। দেশটির কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় এটি পিছলে যায়। দেশটির গণমাধ্যম জানিয়েছে, দূর্ঘটনার সময় ওই বিমানে ১৯১ জন যাত্রী ছিলেন। স্থানীয় বিজেপি সাংসদ কে যে অ্যালফোনস জানিয়েছেন, একজন পাইলট ঘটনাস্থলেই মারা গেছেন। সর্বশেষ সব মিলিয়ে ১৪ জন নিহতের কথা জানা গেছে। নিহতের পাশাপাশি বহু যাত্রীর আহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

 

এনডিটিভি জানিয়েছে, প্রায় ৫০ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটিতে ১৮০ জন যাত্রী, ১০ জন শিশু, দুজন পাইলট এবং পাঁচ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি বন্দে ভারত প্রকল্পের অংশ যা করোনাভাইরাস মহামারীর সময়ে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্দেশে চলাচল করছে। বর্তমানে সেখানে উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থল থেকে মেলা ছবিতে দেখা গিয়েছে বিমানটি দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরেও ছড়িয়ে পড়েছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪০ নাগাদ এই ঘটনাটি ঘটে। ওই অঞ্চলে প্রচ- ভারী বৃষ্টিপাতের মধ্যেই এই দুর্ঘটনা।

 

হতাহতের বিষয়ে এখনও বিশদে কিছুই জানা যায়নি। তবে বিমানটিতে আগুন লাগেনি এবং যাত্রীদের সকলকে উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কোঝিকোড় বিমানবন্দর কেরলের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টার্মিনাল এবং বিদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক বিমান ওঠানামা করে। এ নিয়ে টুইট করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে তিনি লিখেছেন, কেরালার কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে দুঃখিত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত জায়গায় পৌঁছতে এবং উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023