শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বৈরুতে বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ৩০ ঘণ্টা পর এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আমিন জাহিদ নামে ওই শ্রমিককে অজ্ঞান ও আহত অবস্থায় সাগর থেকে উদ্ধার করা হয়। খবর আরব নিউজের।

 

উদ্ধারকর্মীরা ভূমধ্যসাগরে ৩০ ঘণ্টা পর তাকে খুঁজে পান। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

একটি ছবিতে দেখা যায়, তাকে সাগর থেকে উদ্ধার করার পর ছোট একটি উদ্ধারকারী নৌকায় তোলা হয়।

 

আমিন জাহিদের পরিবারের সদস্যরা লেবাননের একটি টেলিভিশনকে বলেছেন, হাসপাতালে গেলেও তারা তাকে (আমিন জাহিদ) খুঁজে পাননি। বর্তমানে তার অবস্থা কী তা জানতে না পারায় তারা উদ্বিগ্ন রয়েছেন।

 

গত মঙ্গলবার বিস্ফোরণের পর নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ইনস্টাগ্রামে একটি পেজ চালু করা হয়। যার মাধ্যমে নিখোঁজ হওয়া আমিন জাহিদের পরিচয় মিলেছে।

 

বৈরুত বন্দরে অ্যামেনিয়া নাইট্রেট বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৭ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। এখনও উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023