শিরোনাম :

দেশে করোনায় ৩৩৩৩ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল আড়াই লাখ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৩৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৮৫১ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫২ হাজার ৫০২ জন।

 

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

বরাবরের মতো এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

 

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৬৯৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ৮৫১ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫২ হাজার ৫৯২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৭ জন। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো তিন হাজার ৩৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জনে।

 

উল্লেখ্য, গোটা বিশ্বে করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৯২ লাখ ৭২ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ১৭ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি ২৩ লাখ ৭৩ হাজার প্রায়। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

 

এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬২ হাজার ৫৩৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়ালো। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে গত ২১ দিনে দেশটিতে ১০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ডিসেম্বরে চীনে প্রথমবার নভেল করোনাভাইরাস শনাক্তের পর ৩০ জানুয়ারি ভারতে প্রথমবার ভাইরাসটিতে আক্রান্ত কোনো মানুষ শনাক্ত হন। এরপর দেশটিতে মোট রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ায় গত ১৭ জুলাই। আজ ৭ আগস্ট তা ২০ লাখ ছাড়ালো।

 

করোনায় শীর্ষ আক্রান্ত দেশগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরপরই ভারতের অবস্থান। লকডাউন সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকেই দেশটিতে ভাইরাসটির ঊর্ধ্বমুখী সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। আগামী দৈনিক আক্রান্ত আরও বাড়বে বলেই মিরছে পূর্বাভাস।

 

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সেখানে এক লাখ ৬০ হাজার কোভিড-১৯ আক্রান্ত মানুষের প্রাণহানি হয়েছে। তবে এর মধ্যে আরও বেশি উদ্বেগের পূর্বাভাস দিয়েছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, নভেম্বরের শেষ হওয়ার পর অর্থাৎ ১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখে গিয়ে ঠেকবে।

 

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জন্য এমন আশঙ্কাজনক পূর্বাভাসটি দিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা যদিও বলছে, আগামী ১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা ৩ লাখে দাঁড়াবে তবে মানুষ মাস্কের ব্যাপারে খুঁতখুঁতে হলে এই সময়ে ৭০ হাজার জীবন বাঁচানো সম্ভব।

 

করোনার সার্বক্ষণিক হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ দেওয়া হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৫০ লাখেরও বেশি মানুষের দেহে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১ লাখ ৬৩ হাজার প্রায়। আর সুস্থ হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023