শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শ্রীলঙ্কায় নির্বাচনে রাজাপাকসের বড় জয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
Sri Lanka's newly appointed Prime Minister Mahinda Rajapaksa gestures during the ceremony to assume duties at the Prime Minister office in Colombo, Sri Lanka October 29, 2018. REUTERS/Dinuka Liyanawatte

ডেস্ক রিপোর্ট

শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির প্রভাবশালী রাজাপাকসে পরিবার পরিচালিত দল শ্রীলঙ্কা পিউপিলস পার্টি (এসএলপিপি)।

 

 

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।

 

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দলটি ২২৫টি আসনের মধ্যে ১৪৫টি, আর তাদের জোট থেকে আরও ৫টি আসন জিতেছে।

 

মাহিন্দা রাজাপাকসেকে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন।

 

এদিকে গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হন গোতাবায়া রাজাপাকসে। প্রেসিডেন্ট হওয়ার পর বড় ভাই সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তিনি। নির্বাচনে বিশাল জয় পাওয়ায় ফের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে মাহিন্দার কোনো বাধা নেই।

 

বিতর্কিত রাজাপাকসে পরিবার দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। মাহিন্দা রাজাপাকসে এর আগে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।

 

করোনাভাইরাস থাকা সত্ত্বেও শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশ নির্বাচন করেছে। ভাইরাসটির কারণে ইতিমধ্যে দুবার ভোট স্থগিত করা হয়েছিল শ্রীলঙ্কায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023