শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

 ‘দিল্লি চাই’ বলে ইমরানকে খোঁচা রেহামের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের প্রকাশ করা নতুন মানচিত্র নিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে খোঁচা দিলেন তার সাবেক স্ত্রী রেহাম খান। গত মঙ্গলবার ভারতের কাশ্মীর, লাদাখ ও গুজরাটের জুনাগর অন্তর্ভূক্ত করে নিজেদের নতুন মানচিত্র প্রকাশ করে দেশটির সরকার। সেটি নিয়েই কটাক্ষ করে রেহাম তার ‘দিল্লি চাই’ বলে জানান।

 

মূলত পাক প্রধানমন্ত্রী ইমরানকে খোঁচা দিয়ে টেলিভিশন সঞ্চালিকা রেহম খান বলেন, ‘পাকিস্তান কেবল কাশ্মীর, লাদাখ অন্তর্ভুক্ত করেই থেমে গেল কেন! আমি তো এর সঙ্গে দিল্লিও চাই।’

 

অবশ্য ইমরান খান দাবি করেছেন, পাকিস্তানের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নতুন ম্যাপে। সে বিষয়টি মাথায় রেখেই এমন কটাক্ষ করেছেন রেহাম।

 

পাকিস্তানের শিক্ষিত সমাজ বলছে, এটা ইমরান খানের রাজনৈতিক চাল। আসলে ভোট চাওয়ার সময় প্রতিশ্রুতির তালিকায় কাশ্মীর সমস্যার সমাধান তালিকায় ছিল। ইমরান নিজেও জানেন, ভারতের থেকে কাশ্মীর ছিনিয়ে নেওয়া দিবাস্বপ্ন দেখার সমান। তাই এখন তিনি এসব করে পাকিস্তানের নাগরিকদের শান্ত রাখতে চাইছেন।

 

উল্লেখ্য, ২০১৫ সালে সাংবাদিক রেহাম খানের সঙ্গে বিয়ে হয়েছিল ইমরান খানের। কিন্তু বছর ঘোরার আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এর আগেও রেহাম একাধিক মঞ্চ থেকে ইমরানের সমালোচনা করেছেন। এবারও সুযোগের সদ্ব্যবহার করলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023