শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বৈরুতে বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

লেবাননের রাজধানী বৈরুতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে দূতাবাস।

 

এরআগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে ওই বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ১৯ সদস্য আহত হয়েছেন।

 

তবে যিনি মারা গেছেন তিনি নৌবাহিনীর সদস্য নন বলে নিশ্চিত হওয়া গেছে। পেশায় তিনি একজন শ্রমিক। নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে নিহত শ্রমিকের নাম রনি মিয়া। তার বাবার নাম তাজু মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার ভাদেশ্বরা গ্রামে তার গ্রামের বাড়ি।

 

লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা  জানান, হামলায় এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি নৌবাহিনীর সদস্য নন। তিনি বাংলাদেশি শ্রমিক। কয়েকজন বাংলাদেশি প্রবাসীও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দূতাবাস প্রবাসীদের বিষয়ে খোঁজ নিচ্ছে।

 

নৌবাহিনীর যে ১৯ সদস্য আহত হয়েছেন তারা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ে অবস্থান করছিলেন। বিস্ফোরণে জাহাজটিও সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভটে বিএনএস বিজয় দুশো গজের মধ্যে ছিল।

 

লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (স্থানীয় সময়) সন্ধ্যায় জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে।

 

একইসঙ্গে এত আহত মানুষের সেবা দিতে হিমশিম খাচ্ছে বৈরুতের হাসপাতালগুলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় পার্শ্ববর্তী এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে এসব আহত মানুষকে সেবা করার আহ্বান জানিয়েছে। অনেক হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় কোনো রোগী হতে পারছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023