শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গণপরিবহন কিছুটা বেড়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস সংক্রমণের পর রাজধানীর পরিবহন খাত স্থবির হয়ে পড়ে। একপর্যায়ে লকডাউন উঠে গেলে ধীরে ধীরে সচল হতে শুরু করে এ খাত। আর ঈদুল আজহার আগে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখা যায় পরিবহন ব্যবস্থাকে।

 

ঈদের দুইদিন আগেও দীর্ঘ যানজট লেগে থাকত ঢাকার রাস্তায়। তবে ঈদের আগের ও ঈদের দিন অনেকটাই ফাঁকা হয়ে যায় রাস্তা। সেই অবস্থা ঈদের পরদিনও। তবে ঈদের দিনের চেয়ে একটু বেশি রয়েছে আজকে যানবাহনের সংখ্যা।

 

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় সরেজমিনে দেখা গেছে, তুলনামূলক কম হলেও রাস্তায় গণপরিবহন রয়েছে। ঈদের দিনের চেয়ে কিছুটা বাড়তি গণপরিবহন রয়েছে। সিএনজি বেশি চলছে। পাশাপাশি রয়েছে বাসও। ব্যক্তিগত গাড়িও চলছে হরহামেশা।

 

তাছাড়া এবার অনেকেই ঈদ করেছেন রাজধানীতে। ফলে অন্যান্য ঈদে যে জনশূন্যতা তৈরি হয় রাজধানীর রাস্তায়, এবার সেই শূন্যতা কিছুটা কম। রয়েছে মানুষের বেশ কর্মচাঞ্চল্যতা। ফলে যানবাহনের সংখ্যাও তুলনামূলক আজ বেশি লক্ষণীয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023