শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আজ পবিত্র হজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

আজ বৃহস্পতিবার পবিত্র হজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারিকা লাক (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার)-এই ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমান হাজি আরাফাতের ময়দানে থাকবেন। কেউ পাহাড়ের কাছে, কেউ সুবিধাজনক জায়গায় বসে ইবাদত করবেন।

 

এর আগে বুধবার সৌদি আরবের মিনায় মাত্র এক হাজার মুসলিমকে নিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আর বৃহস্পতিবার পবিত্র হজ।

 

পবিত্র কাবা শরিফ থেকে সাত কিলোমিটার দূরে মিনায় এ বছর আড়াই লাখ তাঁবু টাঙানো হলেও করোনা মহামারির কারণে শুধু সৌদিতে অবস্থানকারীরাই হজের সুযোগ পাচ্ছেন। খবর আরব নিউজের।

 

মঙ্গলবার সন্ধ্যায় তারা পবিত্র মক্কা নগরী থেকে পাড়ি জমান মিনায়। মিনার খিমায় (তাঁবু) তাদের সবাই একত্রে কাটান।

 

বুধবার সারা দিনে তারা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে তারা মিনা থেকে যাবেন আরাফাতের ময়দানে।

 

আরফার ময়দানই হলো হজের মূল কার্যক্রম। এবারের হজে হাজিদের সব খরচ দিচ্ছে সৌদি আরব সরকার। হজের দ্বিতীয় দিন আরাফাত ময়দানের খুতবা বাংলাসহ ১০ ভাষায় অনূদিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023