শিরোনাম :
১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র রাজনীতি আমাদের পেশা নয়, কর্তব্য হিসেবে গ্রহণ করছি : জামায়াত আমির

ক্রোমে যুক্ত হচ্ছে ‘রিড লেটার’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

ব্যবহারকারীদের জন্য ‘রিড লেটার’ বা ‘পরে পড়ুন’ নামের একটি ফিচার নিয়ে আসছে গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম। এই ‘রিড লেটার’ বাটনের মাধ্যমে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে যে কোন ট্যাব সেভ করে রাখতে পারবেন। খবর টেকডোজের

 

ফিচারটি বর্তমানে ক্রোম ৮৬ ক্যানারি ব্রাউজারে অন্য একটি ফ্ল্যাগ ফিচারের তত্ত্বাবধায়নে পরীক্ষামূলক ব্যবহার চলছে। তবে এর আগে আর্টিকেল বা অনলাইন পেইজ সেভ করে রাখার জন্য ক্রোমে তৃতীয় পক্ষের তৈরি একাধিক এক্সটেনশন পাওয়া যেত।

 

ফায়ারফক্সে আগে থেকেই “Integrated Pocket” নামক একটি অপশন রয়েছে। যা গ্রাহককে এই সুবিধা দিয়ে আসছে। মাইক্রোসফটের এজেও গুরুত্বপূর্ণ পেইজ সেভ করে রাখা যায়। যা পরে অফলাইনেও বের করে পড়া যায়।

 

তবে ফিচারটি আইফোন এবং আইপ্যাডে অনেক আগে থেকেই রয়েছে। আইফোন এবং আইপ্যাডের ক্রোম ব্যবহারকারীদের জন্য বিল্ট-ইন ভাবেই এই অপশনাল ফিচারটি দেওয়া রয়েছে।

 

অন্যান্য অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের জন্য ক্রোমের এই রিডিং লিস্টে পেইজ যোগ করতে হলে স্ক্রিনের ডানপাশে শেয়ার অপশনে ক্লিক করে ‘রিড লেটার’ বাটনে চাপ দিলেই তালিকায় চলে যাবে।

 

ফিচারটি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা ব্রাউজারে আনেবল করতে নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে-

১. ক্রোম ব্যাউজার খুলুন।

 

২. সার্চ বারে “chrome://flags” লিখে এন্টার চাপুন।

 

৩. “Read Later” অপশনটি খুজে বের করুন।

 

৪. অপশনটি আনেবল করে দিয়ে কম্পিউটার রিস্টার্ট করুন।

 

ক্রোম জানিয়েছে খুব শিগগিরই ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য চলে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023