শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মালয়েশিয়ায় মাত্র তিনটি খাতে কাজ করতে পারবেন বিদেশি শ্রমিকরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিদেশি শ্রমিকদের কাজের জন্য মাত্র তিনটি সেক্টর খোলা রাখছে মালয়েশিয়া। এখন থেকে শুধু নির্মাণ কাজ, কৃষিকাজ এবং বৃক্ষায়ণ বা বাগানের কাজে বিদেশি শ্রমিকদের নিয়োগ করবে তারা। বাকি যেসব কাজ থাকবে, তাতে কাজ করবেন মালয়েশিয়ানরাই। করোনা ভাইরাস সংক্রমণ অন্য দেশের মতো মালয়েশিয়ায়ও অর্থনীতির মারাত্মক ক্ষতি করেছে। এ ছাড়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (এমসিও) ফলেও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন মালয় মেইল। বুধবার দেশটির পার্লামেন্ট দেওয়ান রাকায়েতে এ তথ্য দিয়েছেন মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী আওয়াঙ্গ সোলাহুদিন।

 

 

তিনি পার্লামেন্টে বলেছেন, শুধু নির্মাণ খাত, কৃষি খাত এবং প্লান্টেশন খাতে বিদেশি শ্রমিকদের নিয়োগ করা যাবে। অন্য যেসব সেক্টর আছে তা স্থানীয় শ্রমিকদের দিয়ে পূরণ করতে হবে। বিদেশি শ্রমিক কমিয়ে আনার গাইডলাইন অনুসারে এটা করা হবে।

 

 

বর্তমানে এই তিনটি খাত ছাড়াও উৎপাদন শিল্প ও সেবাখাতেও বিভিন্ন কাহ করার অনুমতি রয়েছে বিদেশি শ্রমিকদের। এসব কাজকে নোংরা, বিপজ্জনক ও থ্রিডি প্রকৃতির কঠিন কাজ মনে করে স্থানীয়রা তা করতে প্রত্যাখ্যান করেন।তা ছাড়া এসব সেক্টরে বেতন কম। এজন্য স্থানীয়রা এসব কাজ করতে রাজি হন না বলে বিদেশি শ্রমিকরা এতে যুক্ত। স্থানীয় অনেক শ্রমিক মনে করেন, থ্রিডি প্রকৃতির যেসব কাজ তার সময় ও তাতে যে পরিশ্রম হয় তাতে উপযুুক্ত বেতন দেয়া হয় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023