শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন। রোববার রাত দুইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।

 

অভিযোগ রয়েছে,একজন পুলিশের সোর্সের নেতৃত্বে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে রনিকে ছুরিকাঘাত করে।

 

জানা গেছে, গত ১৮ জুলাই সন্ধ্যায় এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত সোবাহান তার সহযোগীদের সাথে নিয়ে রনির বাড়ির সামনে গিয়ে তাকে ফোনে ডেকে নেন। এরপর বাড়ির সামনেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় রনির ভাগিনা রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এরপর দুবৃর্ত্তরা রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

 

নিহত রনির বড় বোন  শারমিন আকতার রুমা জানান, গত রমজান মাসে তাদের বাড়িতে শহরের বাদুড়তলা থেকে তার ভাইয়ের দুই বন্ধু বেড়াতে আসেন। তাদের সাথে এলাকায় আড্ডা দেয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিব নামে দুই যুবকের ঝগড়া হয়। এ নিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। কিন্তু পুলিশের সোর্স সোবাহান তার মতো করে বিচার করতে চান। কিন্তু রনি এতে মত না দেয়ায় সোবাহান তার উপর ক্ষুব্ধ হয়ে উঠে।  এরই জের ধরে ১৮ জুলাই রনি ও তার ভাগিনাকে বাড়ি থেকে ডেকে বের করে উপুর্যপরি ছুরিকাঘাত করে।

 

এ ঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমা ১৯ জুলাই বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেপ্তার করে।

 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী  বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023