শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বন্যা গড়াচ্ছে আগস্ট পর্যন্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ব্রহ্মপুত্র-যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে আগস্টের প্রথম সপ্তাহে বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হতে পারে। গঙ্গা-পদ্মা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ২৭ জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর ঢাকার আশপাশে ৩০ জুলাই পর্যন্ত বন্যা স্থায়ী হতে পারে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী ১০ দিনের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

 

পূর্বাভাসে বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বাড়তে পারে। ২৬ জুলাই নাগাদ এ নদীর পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ফলে ২৬ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। চলমান বন্যা পরিস্থিতি জুলাইয়ের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগস্টের প্রথম সপ্তাহে ক্রমান্বয়ে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

 

গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকূল পয়েন্ট ও শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ২৭ জুলাইয়ের পর ক্রমান্বয়ে এসব জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

 

ঢাকার চারপাশের নদীগুলোর পানি বাড়তে পারে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি বাড়তে পারে, যার ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আগামী সাতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডেমরা পয়েন্টে বালু নদী, মিরপুর পয়েন্টে তুরাগ নদী ও রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023