শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অসহায়দের অন্যতম আশ্রয়স্থল আ’লীগ নেতা রানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধ

চারিদিকে করোনাভাইরাস আতঙ্ক এখনো কাটেনি। এখনো অনেকেই দুঃসময়ে দিনপার করছে। এ দু:সময়েও জনগণের পাশে নেই জনগণের নেতা জননেতা দাবীদাররা। ‘আপনি বাঁচলে বাপের নাম’ নীতিতে ঘাপটি মেরে বসে আছেন।

 

ইতোমধ্যে অবশ্য কেউ কেউ প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করে ফটোসেশনের মধ্যে বিশাল দায়িত্ব পালন করে ফেলেছেন। এমন অবস্থা ব্যাতিক্রমদের একজন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মানবতার ফেরীওয়ালা আনোয়ার হোসেন রানা এলএলবি। এখন তিনি উপজেলাবাসীর শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছেন।

 

জানা গেছে, প্রাণঘাতি করোনাভাইরাসের থাবায় থমকে গেছে বিশ্ব। শহর থেকে প্রত্যন্ত গ্রাম এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। রয়েছে সতর্ক থাকার অনুরোধ। প্রয়োজনে কঠোর হচ্ছে প্রশাসন। অন্যান্য উপজেলার মতো নন্দীগ্রাম উপজেলারও একই চিত্র। এই সংকট মুহূর্তে মানবতার সেবায় ছুটে চলেছেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা।

 

তিনি করোনা দুর্যোগের শুরুতে ঘোষণা দিয়েছিলেন, উপজেলার কাউকে না খেয়ে অভুক্ত থাকতে হবে না। তিনি তার কথা শতভাগ রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপজেলায় ইমাম-মুয়াজ্জিনসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষদের পর্যাপ্ত ত্রাণ সমাগ্রী প্রদান করেছেন। এ ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই, সাধারন মানুষের জন্য মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার ও সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন, এখনও তা অব্যাহত রয়েছে।

 

‘শুধু ত্রাণ নয়, মহা এ দুর্যোগ মুহুর্তে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানাকে সার্বক্ষণিক কাছে পেয়ে এলাকাবাসী উৎফুল্ল ও অনুপ্রাণিত। অনেকেই মন্তব্য করেছেন তিনি শুধু আওয়ামী লীগের নেতাই নন সবার কাছে এখন একজন প্রকৃত ‘মানবতার ফেরিওয়ালা’। প্রাণঘাতি করোনার এ বিপদসংকুল মুহূর্তে মৃত্যুকে ‘পরোয়া’ না করে ভয়কে জয় করে এলাকাবাসীর পাশে সার্বক্ষণিক থেকে তাদের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি ‘করোনা’ জয়ে শক্তি ও সাহস যুগিয়ে রাজনীতিতে প্রমাণ করলেন তিনি সত্যিকার অর্থেই একজন খাঁটি দেশ প্রেমিক ‘মাটি ও মানুষের’ নেতা।

 

শুধু নন্দীগ্রাম উপজেলা নিয়েই তিনি ব্যস্ত নন। ব্যস্ত কাহালু উপজেলা নিয়েও। তিনি কাহালু উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন। তাই এলাকার মানুষের সুখে-দুঃখে সঙ্গী হয়ে আছেন তিনি। প্রতিনিয়ত বিভিন্ন এলাকায় ত্রাণ ও ঈদ উপহার বিতরণ করছেন তিনি।

 

এপ্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে দেশরত্ন শেখ হাসিনার দিক নির্দেশনা মেনে আওয়ামী লীগ করি। যতদিন বাঁচবো, সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023