শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

এমপি হিসেবে শপথ নিলেন সাহাদারা ও শাহিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সদ্য জয়ী আওয়ামী লীগের দুই এমপি। এরা হলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাহাদারা মান্নান ও যশোর-৬ (কেশবপুর) আসনের শাহিন চাকলাদার।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।

 

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন

 

জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. তারিক মাহমুদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৪ জুলাই। বগুড়া-১ আওয়ামী লীগ প্রার্থী সাহাদারা মান্নান এক লাখ ৪৫ হাজার ২৯৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার ৫৬৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম লাঙল প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯।

 

এর আগে, এ আসনে টানা তিনবারের নির্বাচিত এমপি আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে আসনটি শূন্য হয়। সাহাদারা মান্নান তার (প্রয়াত এমপি) স্ত্রী।

 

অন্যদিকে যশোর-৬ আসনেও আওয়ামী লীগের প্রার্থী শাহীন চাকলাদার এক লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ দুই হাজার ১২ ও জাতীয় পার্টির হাবিবুর রহমান পেয়েছেন এক হাজার ৬৭৮ ভোট।

 

যশোর-৬ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন, ফলে আসনটি শূন্য হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023