শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সরকারি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

দেশটির পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার বলেছেন, নিহতদের মধ্যে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

 

তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন। তবে নিহত বাকি ৩৭ জনের মধ্যে কতজন বেসামরিক নাগরিক রয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।

 

তালেবান মুখপাত্র মোহাম্মদ ইউসুফ আহমাদি জানিয়েছেন, হেরাতে অন্তত ২ দফা বিমান হামলা চালানো হয়েছে।

 

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।

 

আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বুধবারের বিমান হামলায় তারা অংশ নেননি।

 

হেরাতের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ৬ তালেবান নেতাকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। বেসামরিক নাগরিকেরা কাছাকাছি একটি ল্যান্ড মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন।

 

আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিশনের তথ্য মতে, চলতি বছরের প্রথম ৬ মাসে অন্তত ৮৮০টি ঘটনায় ১ হাজার ২১৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023