শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

গুলিতে সেই ‘সিরিয়াল শিশু ধর্ষক’ নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে একজন ‘সিরিয়াল শিশু ধর্ষক’ বলে দাবি করেছে পুলিশ।

 

 

বুধবার (২২ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শান্তিনগর আবাসিক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি পুলিশের।

 

পুলিশ জানায়, নিহত মো. বেলাল হোসেন দফাদার (৩৯) আগে বায়েজিদ বোস্তামি এলাকায় থাকতো। পরে সীতাকুণ্ড উপজেলার কালু শাহ মাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করতো।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার (এসি) পরিত্রাণ তালুকদার জানান, সাম্প্রতিক সময়ে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় পাঁচ, আকবর শাহ এলাকায় দুই ও খুলশী এলাকায় একজনসহ আট জন বিভিন্ন বয়সের শিশু ধর্ষণের শিকার হয়। অনুসন্ধানে বেলাল দফাদারের সম্পৃক্ততার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এসি পরিত্রাণের দাবি, গ্রেপ্তারের পর শান্তিনগর আবাসিক এলাকায় পাহাড়ে বেলালের সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে বেলাল মারা যায়। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বায়েজিদে গত ১৫ দিনে ধর্ষণ করা হয়েছে দুই শিশু। গত ছয় মাসে আট শিশুকে ধর্ষণ করা হয়েছে একই কায়দায়। চকলেটের লোভ দেখিয়ে, টাকার বিনিময়ে লাকড়ি সংগ্রহ করে দেয়ার প্রলোভনে সিএনজি অটোরিকশায় তুলে পাহাড়ে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়া হতো। ধর্ষণ শেষে আলামত নষ্ট করতে গোসল করানো হতো। শিশুরা কান্নাকাটি করলে ছুরি দিয়ে ভয় দেখানো হতো।

 

এ নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়দের বরাতেই পুলিশ বেলাল দফাদারের নাম জানতে পারে। ২০১৬ সালে বায়েজিদ এলাকায় এক শিশুকে ধর্ষণের জন্য অটোরিকশায় তুলে নিয়ে যাবার সময় জনতা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিল।

 

পুলিশ সূত্র জানায়, বছর খানেক আগে জামিনে বেরিয়ে আসে বেলাল। বায়েজিদ এলাকায় না ফিরে সীতাকুণ্ডে গিয়ে ভাসমানভাবে বসবাস শুরু করে। গত জানুয়ারি থেকে সে আবারও বায়েজিদ এলাকায় আসতে শুরু করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023