শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

নন্দীগ্রামে ইউএনও করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানানো হয়।

জানা গেছে, করোনায় সর্বোচ্চ সর্তক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার। কারণ, তাঁর বাড়িতে ছোট দুটি ছেলে সন্তান রয়েছেন। এ কারণে তিনি সর্বোচ্চ সর্তকর্তা নিয়ে বাইরে বের হতেন। এরপরেও তাঁর করোনা উপসর্গ হিসেবে জ্বর, কাশি, মাথাব্যাথা দেখা দেয়। এ কারণে গত ২০ জুলাই (সোমবার) জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন তিনি। ওই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতিতে বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত, লকডাউন কার্যকর, ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ত্রাণ কার্যক্রমসহ নানা কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছেন এই কর্মকর্তা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার বলেন, জ্বর, কাশি থাকলেও বর্তমানে তিনি সুস্থ আছেন। ফলাফল পজিটিভ আসার পর থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023