শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গত ২৪ ঘন্টায়  করোনায় আক্রান্ত ৪৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ২৪ ঘন্টায় আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৯২৩ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলা হয়, ১৫ জুলাই জেলার দু’টি পিসিআর ল্যাবে করা ২৫৪টি নমুনায় ওই ৪৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

 

ব্রিফিংকালে বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ১৪ জুলাই সকাল ১১ থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ১৫ জন সুস্থ হলেন।

 

সিভিল সার্জন জানান, গত ১ এপ্রিল বগুড়ায় প্রথম একজনের দেহে করোনার সংক্রমণ ধরা পড়ে। সেই থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলায় মোট ২৩ হাজার ৪১৪টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ২০ হাজার ৭৪০টির ফলাফল পাওয়া গেছে।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আরও জানান, ১৫ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২০ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৬৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ২৫টি।

 

তিনি বলেন, নতুন করে আক্রান্ত ৪৫ জনের তেমন কোন শারীরিক সমস্যা নেই তাই তাদেরকে নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে প্রয়োজন পড়লে হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023