শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়া জেলা আ’ লীগের বিবৃতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দেশকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিতেই সেদিন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্ব শুধুমাত্র বাংলাদেশ নয়, সারাবিশ্বে আজ প্রশংসিত। করোনাকালীন এই দুঃসময়ে যেখানে উন্নত বিশ্বের দেশগুলি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে সেখানে শেখ হাসিনার পদক্ষেপ সমস্ত বিশ্বে প্রশংসিত হচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া তৃতীয় বিশ্বের এই রাষ্ট্রটিকে এখন রোল মডেল ভাবা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠায় তার পদক্ষেপ সত্যিই অনুসরণীয়। অন্যায় করলে যে বাংলাদেশে কেউ পার পায় না, তা এখন সর্বজনস্বীকৃত। অপরাধীর কোন দল নেই। অপরাধী যেই হোক তার বিচার হবেই। সে যত শক্তিশালীই হোক না কেন। জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হল বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নÑ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ। সেই লক্ষ্যে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। স্বাধীনতা বিরোধী অপশক্তি সব সময় উন্নয়ন ও অগ্রগতির এই ধারাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নেতৃবৃন্দ দেশবাসীকে এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়ার বিভিন্ন মসজিদ এবং মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023