শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া-১ উপনির্বাচন
বগুড়ায় ৭ লাখ টাকাসহ স্বতন্ত্র প্রার্থীর বাবা আটক
রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজের বাবা ইন্তেজার রহমানকে (৬০) সাত লাখ টাকাসহ আটক করেছে সোনাতলা থানার পুলিশ। এ সময় তার সহযোগী আরও চারজনকে একটি মাইক্রোবাসসহ আটক করে পুলিশ।

 

গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে সোনাতলা উপজেলা সদরের গড়ফতেপুর তিনমাথা মোড়ে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজের বাবা ও সারিয়াকান্দী উপজেলার নারচি বাসিন্দা ইন্তেজার রহমান (৬৫), একই এলাকার রোহান ফয়সাল (২৫), ফারবিন বিন রশিদ (২০), মিকানুর রহমান (২৬) ও মাইক্রোবাসচালক ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা এলাকার জামাল হোসেন (৩০)।

 

জানা গেছে, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে একটি কালো রঙের মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-১৪৯৬) নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানা মোড়ে মাইক্রোবাসটি আটক করে। এ সময় ওই মাইক্রোবাসে ব্যাগ ভর্তি টাকা ও ট্রাক মার্কার পোস্টার দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মাইক্রোবাসসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন মন্ডল বলেন, ‘নগদ ৭ লাখ টাকা ও পোস্টারসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ভোটারদের প্রভাবিত করতে এমনটা হতে পারে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023