শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দক্ষিণ আফ্রিকায় চার্চে হামলা, নিহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি চার্চে বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে ।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুত হামলাকারীদের আটক করায় আরও হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শনিবার সকালের দিকে জুরবেকম এলাকার ইন্টারন্যাশনাল পেন্টেকোস্ট হোলিনেস চার্চে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় প্রায় অর্ধশত হামলাকারী। এটি দক্ষিণ আফ্রিকার অন্যতম বৃহৎ এবং তথাকথিত সবচেয়ে ধনী চার্চ বলে জানা গেছে।

পুলিশের মুখপাত্র বিষ্ণু নাইদু স্থানীয় টেলিভশনে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্তত ৪০ হামলাকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০টি রাইফেল, শটগান, হ্যান্ডগান ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারীদের হাতে জিম্মি হওয়া নারী, পুরুষ, শিশুদের উদ্ধার করা হয়েছে। তারা ওই চার্চটিতেই বসবাস করতেন বলে জানা গেছে। তবে মোট কতজনকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি এ কর্মকর্তা।

পুলিশ বলছে, চার্চের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হামলা চালানো হতে পারে। আটক ব্যক্তিদের মধ্যে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

স্থানীয় পুলিশের এক টুইটে শেয়ার করা ছবিতে ডজনখানেক মানুষকে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা গেছে। অন্য ছবিতে উদ্ধার করা বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ রাস্তায় সাজিয়ে রাখতে দেখা যায়।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমাঞ্চলে একটি চার্চে বিপুল সংখ্যক অস্ত্র, গোলাবারুদ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে ।

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় দ্রুত হামলাকারীদের আটক করায় আরও হত্যাযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শনিবার সকালের দিকে জুরবেকম এলাকার ইন্টারন্যাশনাল পেন্টেকোস্ট হোলিনেস চার্চে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় প্রায় অর্ধশত হামলাকারী। এটি দক্ষিণ আফ্রিকার অন্যতম বৃহৎ এবং তথাকথিত সবচেয়ে ধনী চার্চ বলে জানা গেছে।

পুলিশের মুখপাত্র বিষ্ণু নাইদু স্থানীয় টেলিভশনে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, অন্তত ৪০ হামলাকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০টি রাইফেল, শটগান, হ্যান্ডগান ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলাকারীদের হাতে জিম্মি হওয়া নারী, পুরুষ, শিশুদের উদ্ধার করা হয়েছে। তারা ওই চার্চটিতেই বসবাস করতেন বলে জানা গেছে। তবে মোট কতজনকে উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি এ কর্মকর্তা।

পুলিশ বলছে, চার্চের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হামলা চালানো হতে পারে। আটক ব্যক্তিদের মধ্যে পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

স্থানীয় পুলিশের এক টুইটে শেয়ার করা ছবিতে ডজনখানেক মানুষকে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা গেছে। অন্য ছবিতে উদ্ধার করা বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ রাস্তায় সাজিয়ে রাখতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023