শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় ২৪ ঘণ্টায় ৫৭ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় নতুন করে ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত ১ এপ্রিল থেকে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬০০ ছাড়ালো।

 

শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন সকাল ১১টার ব্রিফিংয়ে জেলার দুটি পিসিআর ল্যাবে করা ২৭৬টি নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।

 

ব্রিফিংয়ে জানানো হয়, নতুন ৫৭ জনকে নিয়ে জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৬০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে ৮ জুলাই থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১ হাজার ৬১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে একই সময়ের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় মোট ৬৬জনের মৃত্যু হলো।

 

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ৯ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ২২টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে করা ৮৮টি নমুনায় পজিটিভ আসে আরও ৩৫ জনের।

 

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে তেমন কোনো উপসর্গ না থাকায় তাদেরকে আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারো অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023