শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় ৩৭৩ নমুনায় ৬১ জনের করোনা পজিটিভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ৩৭৩টি নমুনায় ৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হলেন। পরীক্ষা অনুপাতে আক্রান্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ। রোববার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত অনলাইন ব্রিফিংয়ে ৪ জুলাইয়ের নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন তার ব্রিফিংয়ে জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৯৩৭ জন সুস্থ হলেন। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ৬১ তে গিয়ে ঠেকেছে।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ৪ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৪ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ১৮৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৭টি।

 

ডা. তুহিন আরও জানান, নতুন করে আক্রান্ত ৬১ জনের তেমন কোন উপসর্গ না থাকায় তাদের নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023