শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

চলতি মাসে ফের বন্যার শঙ্কা, থাকছে নিম্নচাপ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

চলতি জুলাই মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

 

 

আবহাওয়ার এক মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

এতে আরও বলা হয়, জুলাই মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে ১টি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।

 

জুন মাসে সারাদেশে স্বাভাবিক (২ শতাংশ বেশি) বৃষ্টিপাত হয়েছে। তবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

 

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) ৭ জুন টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়। পরে ১২ জুন বর্ষা সারাদেশে বিস্তার লাভ করে।

 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৫-১৯ জুন সময়ে চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ২৪-২৬ জুন সময়ে রংপুর বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়।

 

এ সময় এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ২৫৩ মিলিমিটার কক্সবাজারে রেকর্ড করা হয়। জুন মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী, দিনাজপুর এবং যশোর রেকর্ড করা হয়।

 

জুন মাসে গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহে রেকর্ড করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023