শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রোগীর সন্তানকে মারধর : মুগদার দুই আনসার প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ক্যান্সার আক্রান্ত মায়ের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্যর্থ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

শুক্রবার সকালের ওই ঘটনার ছবি তুলতে যাওয়া দুই ফটো সাংবাদিকের উপরও চড়াও হয়েছিলেন অভিযুক্ত আনসার সদস্যরা। তাদের আক্রমণে এক ফটো সাংবাদিকের ক্যামেরার প্রটেক্টর ভেঙে গেছে।

 

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে শনিবার সকালে ঢাকা মহানগর আনসার পূর্ব জোন পরিচালক (জোন কমান্ডার) মো. কামাল হোসেন বলেন, ওই ঘটনার পর গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে মুগদা হাসপাতালের দু’জন আসনার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এর আগে গত বছরে জানুয়ারিতেও মুগদা হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023