শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মোদির লাদাখ সফরের পরই আরও ১৫ হাজার সেনা মোতায়েন ভারতের, চরম উত্তেজনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাদের সংখ্যা বাড়িয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে চীন। ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন করে চলেছে। লাদাখে একসঙ্গে এত সেনা মোতায়েন অতীতে কখনও করেনি ভারত। চীনকে বার্তা পাঠাতে শুক্রবার লাদাখে আরও এক ডিভিশন সেনা মোতায়েন হয়েছে বলে সূত্রের খবর।

 

পূর্ব লাদাখে এই মুহূর্তে ভারতের সেনা মোতায়েন বেড়ে দাঁড়াল চার ডিভিশন। মে মাসের আগে মাত্র এক ডিভিশন মোতায়েন ছিল। এক-একটি ডিভিশনে থাকে ১৫ হাজার থেকে ২০ হাজার সেনা সদস্য। অর্থাৎ‌ চার ডিভিশন মিলিয়ে ভারতের দিক থেকে প্রায় ৮০ হাজারের কাছাকাছি সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদাখে।

শুক্রবার লাদাখে দাঁড়িয়ে সরাসরি চীনকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান এম এম নারাবনে।

 

সেনাদের উদ্বুদ্ধ করতে মৃত সৈনিকদের মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমি দুই মাকে সব চেয়ে বেশি সম্মান করি। এক, ভারতমাতা এবং দুই, বীরমাতা, যারা এই সাহসী, পরাক্রমী সেনাদের জন্ম দিয়েছেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023