শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দোকানপাট–শপিংমল খোলা সন্ধ্যা ৭টা পর্যন্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আরও এক মাসের বেশি সময় ধরে (৩ আগস্ট পর্যন্ত) এখনকার মতোই সীমিত পরিসরে চলবে অফিস। তবে দোকানপাট, বাজার ও শপিং মল খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। কাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি হবে। তবে এখনকানর মতো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এর আগে দীর্ঘ ৬৬ দিন ছুটি থাকার পর গত ৩১ মে থেকে সরকারি-বেসরকারি অফিস সীমিত আকারে চলছে। বাংলাদেশ সচিবালয়ে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে অফিস চলছে। আজ মঙ্গলবারও সচিবালয়ে কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি খুবই। বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের পালা করে অফিস চালাচ্ছে।
বর্তমানে দোকান পাট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাচ্ছে। কাল বুধবার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023