শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনা পরীক্ষার ফি নির্ধারণ করে পরিপত্র

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ফি নির্ধারণ করেছে সরকার। সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে তিন ক্ষেত্রে তিন ধরনের ‘কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি হার নির্ধারণ’ করে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।

 

পরিপত্র অনুযায়ী, বুথ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ২০০ টাকা, বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ ও হাসপাতালে ভর্তি রোগীর নমুনা পরীক্ষা ফি ২০০ টাকা।

 

এতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) আরটি-পিসিআর টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয়। বর্তমানে এ পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করছে, ফলে কোনো উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করছেন।

 

এমতাবস্থায় কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করতে অর্থ বিভাগের গত ১৫ জুনের সম্মতি অনুযায়ী আরটি-পিসিআর টেস্টের এই ফি/হার নির্ধারণ করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

 

পরিপত্রে আরও বলা হয়, এ বাবদ আদায় করা রাজস্ব সরকারি কোষাগারে জমা করতে হবে। ‘চিকিৎসা সুবিধা বিধিমালা, ১৯৭৪’ এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা বহাল থাকবে। মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরিব রোগীদের চিকিৎসা এবং রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারি আদেশ বহাল থাকবে।

 

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা/জেনারেল জেলা হাসপাতালের পরিচালক/তত্ত্বাবধায়ক, সব সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে পরিপত্রের অনুলিপি দেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023