শিরোনাম :

হ্যান্ড স্যানিটাইজার খেয়ে ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

হ্যান্ড স্যানিটাইজার পান করে তিন জনের মৃত্যু হয়েছে। দৃষ্টিশক্তি হারিয়েছেন অপর এক জন। এ ঘটনাটি ঘটেছে ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে।

 

 

নিউ মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানায়, হ্যান্ড স্যানিটাইজার খাওয়ার পরে আরো ৩ জনের অবস্থা গুরুতর। মনে করা হচ্ছে, যে ৭ ব্যক্তি এই হ্যান্ড স্যানিটাইজার খেয়েছে, যাতে মিথানল ছিল।

 

মেক্সিকোর স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যদি কখনো মনে হয় কোনো ব্যক্তি ভুল করে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে নেন, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। অনেকে আবার মনে করছেন, কিছু মানুষ হয়তো অ্যালকোহল না পেয়ে স্যানিটাইজার খেয়ে ফেলেছিলেন।

 

চিকিৎসকেরা জানাচ্ছেন, ব্যাপারটা এমন নয় যে স্যানিটাইজার খেলে বাঁচা অসম্ভব। কিন্তু যত তাড়াতাড়ি লোকেরা হাসপাতালে আসবে, সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি।

 

মিথানলের অতিরিক্ত মাত্রার সংস্পর্শে বমি বমি ভাব, মাথাব্যথা, স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার আগে অনেক কারাগারে স্যানিটাইজারের ব্যবহার নিষিদ্ধ ছিল। এক্ষত্রে ভয় ছিল বন্দীরা এটা খেয়ে ফেলতে পারে বা আগুন লাগাতে ব্যবহার করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023