শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

করোনায় ফেনী জেলা আ’লীগ সভাপতির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ আইনজীবী আক্রামুজ্জামান (৭৫) রোববার ভোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। রোববার বিকাল সাড়ে ৫টায় ফেনীতে তার যানাজা অনুষ্ঠিত হবে।

 

আকারুজ্জামানের ভাতিজা আসাদুজ্জামান দারা জানিয়েছেন, শরীরে এজমা রোগের সমস্যা হলে গত ১৯ জুন তিনি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এ অবস্থায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে আইসিইউ ও পরে ভেন্টিলেশনে রাখা হয়। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

 

আক্রামুজ্জামান ১৯৬৭ সালে ফেনী মহকুমা ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। স্বাধীনতার পর ন্যাপের (মোজাফ্ফর) রাজনীতি শুরু করেন। স্বাধীনতার পর ন্যাপের ফেনীর মহকুমার সাধারণ সম্পাদক হন তিনি। ৯০ সালে আক্রামুজ্জামান আওয়ামী লীগে যোগ দেন। ফেনী জজ কোর্টে সরকারি কৌসুলি (পিপি) ছিলেন। ২০১৯ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

 

তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আক্রামুজ্জামানের মৃত্যুতে ফেনী আওয়ামী লীগে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023