শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রেড জোনের ৪৫ তালিকা হালনাগাদ হচ্ছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীতে ঘোষিত ৪৫টি ‘রেড জোনের’ তালিকা হালনাগাদ করা হচ্ছে। নতুন করে চিহ্নিত এলাকার তালিকা পেতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।

 

শনিবার মোবাইল ফোনে দেশের একটি বেসরকারি টেলিভিশনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

 

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক বলেন, ‘রাজধানীর ৪৫ জায়গায় যে রেড জোনটা করা হয়েছিলো এটা অনেক আগের। এটাকে এখন হালনাগাদ করতে হচ্ছে।’

 

তিনি আরো বলেন, ‘যে এলাকাগুলো প্রথমদিকে চিহ্নিতকরণ করা হয়েছিলো সেগুলোর মধ্যে কিছু পরিবর্তন করা হবে। নতুন গাইডলাইনে তালিকা পেতে আরো অন্তত দুই সপ্তাহ লাগতে পারে।’

 

গত ১৪ জুন রাজধানীতে ৪৫ এলাকা চিহ্নিত করে তালিকা দিয়েছিলো জাতীয় টেকনিক্যাল কমিটি। আর এটি বাস্তবায়নে থাকবে সিটি করপোরেশন। কিন্তু আক্রান্তের অবস্থান ধরে সুনির্দিষ্ট ম্যাপ চেয়েছে দুই মেয়র। অন্যদিকে প্রায় দুই সপ্তাহ হয়ে যাচ্ছে তবুও তৈরি হয়নি সেই ম্যাপ। শেষে ওই ম্যাপিং ছেড়ে রেড জোনের নতুন গাইডলাইন আর তালিকা হালনাগাদের ঘোষণা দিলো স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে বিধি নিষেধেও আসছে বড়সর পরিবর্তন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023