শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

প্রণোদনার অর্থ বিতরণে অসহযোগিতায় ব্যবস্থা নেয়ার সুপারিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা ঝুঁকি মোকাবিলায় যেসব ব্যাংক সরকার ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণে অসহযোগিতা করবে সেসব ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

 

শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবন থেকে প্রস্তাবিত বাজেট বিষয়ক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

 

এসময় শেখ ফাহিম বলেন, যেসব ব্যাংক সরকারি ঋণ প্রণোদনা বাস্তবায়ণে আন্তরিকতার সঙ্গে কাজ করছে তাদের সরকারি আমানত বাড়নো উচিত।

 

এফবিসিসিআই সভাপতি বলেন, করোনা ক্ষতি মোকাবিলায় দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক ক্রেডিট সিস্টেম অনুযায়ি দেশের প্রায় ৮৪ ভাগ ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তা ঋণ পাওয়ার যোগ্যতা রাখেনা উল্লেখ করে তাদের জন্য ব্যাংকগুলোকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

এসময় প্রস্তাবিত বাজেটে ভ্যাট ও কর সংক্রান্ত কিছু অসংগতি তুলে ধরেন। ২০১২ সালে ভ্যাট আইন বাস্তবায়নে রাজস্বা কর্মকর্তাদের ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। ভ্যাট আইন বাস্তবায়ণে অযোগ্য সরকারি কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023