শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে প্রায় ৯৮ লাখ, মৃত্যু ৪ লাখ ৯৩ হাজার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৯৮ লাখে পৌছে গেছে। আর এতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।

 

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী,

শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৭ লাখ ৭৮ হাজার ৬৭৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৬৭৪ জন।

 

এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৩২ হাজার ৩৯২ জন।

 

সিএসএসই’র তথ্য অনুযায়ী, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় ২৪ লাখ ৬৮ হাজার ৪০৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছে ৬ লাখ ৭০ হাজার ৮০৯ জন।

 

শনিবার সকাল পর্যন্ত ব্রাজিল ও রাশিয়া যথাক্রমে ১২ লাখ ৭৪ হাজার ৯৭৪ এবং ৬ লাখ ১৯ হাজার ৯৩৬ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে।

 

করোনায় ব্রাজিলে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৯৬১ জনের এবং রাশিয়ায় মারা গেছেন ৮ হাজার ৭৭০ জন।

 

রাশিয়ার পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৪০১ জন। এদের মধ্যে মারা গেছে ১৫ হাজার ৩০১ জন।

 

গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত বিশ্বের ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023