শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পুলিশে করোনা আক্রান্ত ৯৮৬৯

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশ পুলিশের মোট ৯ হাজার ৮৬৯ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৯ হাজার ৫৭৮। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা।

 

 

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে পুলিশ সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে আসছে। মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে লাশ দাফনের কাজও করতে হচ্ছে পুলিশকে। তাই পুলিশ সদস্যরা বেশি আক্রান্ত হচ্ছেন। করোনায় এখন পর্যন্ত পুলিশের ৩৭ জন সদস্য মৃত্যুবরণ করেছেন।

 

করোনায় আক্রান্ত বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২ হাজার ১৩ জন সদস্য রয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় রোববার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৫ হাজার ৭৯৪ জন পুলিশ সদস্য করোনাজয় করে সুস্থ হয়েছেন।

 

পুলিশে আজ পর্যন্ত মোট ৪ হাজার ১৮৮ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৯ হাজার ৪ জন পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023