শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়ায় চিকিৎসক-র‌্যাবসহ করোনা আক্রান্ত আরও ৭৭ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে চিকিৎসক, সরকারি কর্মকর্তা ও র‌্যাব সদস্যসহ আরও ৭৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৪০৭ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৪ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের।

 

বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৫ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৬০টি নমুনার মধ্যে ৫২ জনসহ মোট ৭৭ জনের পজিটিভ এসেছে।

 

জানা গেছে, নতুন করে আক্রান্ত ৭৭ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৩৮ জন। এছাড়া শাজাহানপুর উপজেলার ১০ জন, নন্দীগ্রাম উপজেলার ১০ জন, দুপচাঁচিয়া উপজেলার ৫ জন, কাহালু উপজেলার ৪ জন, সারিয়াকান্দি উপজেলায় ৪ জন, শিবগঞ্জ উপজেলার ৩ জন, ধুনট উপজেলার ২ জন, এবং শেরপুর উপজেলার ১ জন।

 

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ইউনিট ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023