শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতীয় সেনা আইনে পরিবর্তন, অস্ত্র ব্যবহারের অনুমতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২১ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট

চূড়ান্ত অবস্থায় পড়লে ভারতীয় সেনারা ব্যাক্তিগত ভাবে এবার থেকে অস্ত্র ব্যবহার করতে পারবেন। রবিবার একটি বার্তায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সেনাবাহিনীকে এই নির্দেশ দিয়েছে। এর ফলে রুল অফ এনগেজমেন্টস পাল্টে গেল। গালওয়ান এ চিন- ভারত সংঘর্ষের পর এই আইন পাল্টানোর সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষা মন্ত্রক। সেই সিদ্ধান্ত কার্যকর হল এদিন থেকেই। আইন কার্যকর হওয়ার আগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠক করেন বাহিনীর প্রধানদের সঙ্গে। সব ফরওয়ার্ড বেস এ পরিবর্তিত আইন পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে লাদাখ সীমান্ত এখনও নিরুত্তাপ নয়।

চিন আকাশসীমায় বিমানবহর বাড়িয়েছে বলে জানিয়েছেন ভারতীয় এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া। তিনি জানিয়েছেন, ভারতীয় বিমানবাহিনীও প্রস্তুত। বস্তুত, রবিবারও লাদাখ এর আকাশে চক্কর কাটছে ভারতীয় বায়ু সেনার বিমান। কমব্যাট পেট্রোলিং এ নিয়োজিত তারা। এদিকে কড়া সেনা নিরাপত্তায় দারবুক- দৌলতাবেগ ওল্ডি সড়ক নির্মাণ চালাচ্ছেন ভারতীয় ইঞ্জিনিয়াররা। এই সড়ক তৈরি হলে ভারত পৌঁছে যাবে কারাকোরাম পর্যন্ত চিন-পাকিস্তান আর্থিক করিডোর এর কাছে। এখানেই চীনাদের আপত্তি। সড়ক নির্মাণে বাধা দিতেই তারা অনুপ্রবেশ ঘটিয়েছিল, যার ফলে প্রাণ যায় কুড়ি ভারতীয় সেনার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023