শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দুবাই থেকে ফিরলেন ১৬০ বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

গোটাবিশ্বে মহামারি আকার ধারণ করা করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকাপড়া ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের সঙ্গে একজন শিশুও আছে। প্রায় তিন মাসের অধিক সময় আকাশপথে বিমান যোগাযোগ চালুর পর আমিরাত থেকে এই প্রথম ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। সোমবার সকালে তারা দেশে ফেরেন।

 

গণমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে আটকাপড়া ১৬০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এদের সঙ্গে এক শিশু ছিল। সোমবার ভোর ৪টায় ফ্লাইটটি বাংলাদেশিদের নিয়ে রওনা হয়। আর আজ ১০টা ৫৮ মিনিটে ফ্লাইইটি ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, দেশে ফেরা এসব বাংলাদেশির প্রত্যেকেরই করোনামুক্ত সার্টিফিকেট থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে অনেক বাংলাদেশি আমিরাতে আটকা পড়েছে। সরকার পর্যায়ক্রমে সব বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023