শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনীর ২৭৮৮ জন আক্রান্ত, মৃত ১৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৮ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ২ হাজার ৭৮৮ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে করোনায় মারা গেছেন ১৭ জন।

 

আইএসপিআর(Inter Service Public Relation Directorate)’য়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।

 

বিবিসি বলছে, কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সংখ্যা ২,০৫৭ জন, তাদের পরিবারবর্গ ১৮৮ জন এবং সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানের বেসামরিক ও অন্যান্য ৫৪৩ জনসহ মোট ২ হাজার ৭৮৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

 

আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩১০ জন বিভিন্ন হাসপাতালসহ সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৪৬১ জন ।

 

করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত সেনাবাহিনীর ১৭ জন সদস্য মারা গেছেন। এদের মধ্যে ১৪ জনই ষাটোর্ধ। বাকি তিনজন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

 

বিবিসি বলছে, তারা এই তথ্য পেয়েছে আইএসপিআর থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023