শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

আবারও সৌদির জেদ্দায় মসজিদে নামাজ পড়া বন্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০

ডেস্ক রিপোর্ট
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ শনিবার থেকে নতুন করে লকডাউন দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। এর আওতায় দুপুর ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও জারি থাকবে অঞ্চলটিতে।

শুক্রবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত আগামী দু’সপ্তাহ কার্যকর থাকবে এ নির্দেশনা। ফলে এই ক’দিন মসজিদে নামাজ পড়তে পারবেন না জেদ্দাবাসী। সরকারি-বেসরকারি খাতে কর্মরত সব পেশাজীবীদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। রাজধানী রিয়াদেও জনসমাগম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে প্রশাসন।
কোভিড-১৯ এ এখন পর্যন্ত সাড়ে ৬শ’ প্রাণহানি হয়েছে সৌদি আরবে, আক্রান্ত প্রায় ৯৬ হাজার। মে মাসের শেষে পবিত্র মক্কা-মদিনা বাদে পুরো দেশে লকডাউন শিথিল করে সৌদি সরকার। এ বছর ওমরাহ বন্ধের পর মহামারীর কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে হজ পালন নিয়েও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023