শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বগুড়া মো.আলী হাসপাতাল থেকে পালালেন করোনা রোগী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতাল থেকে সিরাজুল ইসলাম(৩৬) নামে করোনায় আক্রান্ত এক ব্যক্তি পালিয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তির বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়। শুক্রবার সকাল ০৯টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায় বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল।

 

 

ডা. কাজল বলেন, শুক্রবার সকালে আইসোলেশন ইউনিটে মৃত্যু প্রায় এক ব্যক্তিকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। সেই ব্যস্ততার সুযোগে সবার চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে গেছে।

 

তিনি আরও বলেন, গত ১৮ মে বগুড়ায় মহাসড়কের পাশে বাস স্ট্যান্ডে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায়  এই ব্যক্তিকে উদ্ধার করা হয়। সেই দিন রাত থেকেই আইসোলেশন ইউনিটে তার চিকিৎসা চলতে থাকে। পরে তার নমুনা সংগ্রহ করে শজিমেকে পাঠানো হলে  ২০ মে ফলাফলে তার করোনার পজিটিভ আসে।

 

 

বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, মোহাম্মদ আলী হাসপাতাল থেকে করোনার রোগী পালানোর ব্যাপারে জেনেছি। আমরাও তাকে খোঁজার চেষ্টা করছি। সেই সাথে তার এলাকার ওসিকে বিষয়টি অবগত করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023