শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জীবাণুনাশক ছিটানো ‘অকার্যকর’ ও ‘ক্ষতিকারক’ : ডব্লিউএইচও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাড়ির সামনে, রাস্তায়, মার্কেটে কিংবা শপিংমলে জীবাণুনাশক ছিটানো হচ্ছে বিশ্বের অনেক দেশে। তবে এভাবে জীবাণুনাশক ছিটিয়ে করোনাভাইরাস নির্মূল করা যায় না। এটি অকার্যকর এবং এতে মানুষের স্বাস্থ্য আরও ঝুঁকির মুখে পড়ছে।

 

করোনা মোকাবিলার অংশ হিসেবে ভূপৃষ্ঠ পরিষ্কার ও জীবাণুমুক্ত করার বিষয়ে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার প্রকাশিত ওই নথিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমনটা জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

 

ওই নথিতে, কোভিড-১৯ ভাইরাস কিংবা অন্য জীবাণু দূর করতে ঘরের বাইরে যেমন রাস্তা বা মার্কেটের জায়গায় জীবাণুনাশক না ছিটানোর পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ময়লা আবর্জনার মধ্যে জীবাণুনাশক অকার্যকর। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমিত হওয়ার ক্ষেত্রে রাস্তা কিংবা ফুটপাত ‘সংক্রমণের আস্তানা’ হিসেবে কাজ করে না। স্প্রে করার কারণে মানুষের আরও স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

 

এই নথিতে আরও বলা হয়েছে, জীবাণুনাশক ছিটানো শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিকারক হতে পারে। এছাড়াও এটি সংক্রমিত ব্যক্তির মাধ্যমে ভাইরাস ছড়ানোর ক্ষমতা হ্রাস করে না। তাই কোনো অবস্থাতেই ক্লোরিন কিংবা অন্য কোনো রাসায়নিক জীবাণুনাশক মানুষের দেহে স্প্রে করা যাবে না। যদি জীবাণুনাশক ব্যবহার করতে হয় তবে পোশাক কিংবা ব্যবহার্য জিনিসপত্রে ব্যবহার করা যেতে পারে। মানুষের শরীরে জীবাণুনাশক স্প্রে করা হলে চোখ এবং ত্বকের জ্বালা, ব্রঙ্কোস্পাজম এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনালের প্রভাব দেখা যেতে পারে।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ২২ হাজারের বেশি মানুষ। আর এতে মৃত্যু হয়েছে তিন লাখ ১৩ হাজার ২৬৮ জনের। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023