শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

স্যাটেলাইট ডেটা দিয়ে করোনার রহস্য বের করতে চায় নাসা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১১ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাস কোথা থেকে এলো, কিভাবে ছড়ালো এবং এটি প্রতিরোধের উপায় কি? এমন সব প্রশ্নের সমাধান খুঁজে পেতে এবার ভার্চুয়াল হ্যাকাথনের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। এতে অংশগ্রহণকারীরা স্যাটেলাইট বা ভূ-উপগ্রহ ডেটার মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধের উপায় খুঁজবেন। ‘স্পেস অ্যাপস কভিড-১৯ চ্যালেঞ্জ’ নামক এ প্রতিযোগিতায় অংশ নিতে পুরো বিশ্ব থেকে প্রার্থী আহবান করা হয়েছে। আগামী ৩০ থেকে ৩১ মে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

 

হ্যাকাথন হচ্ছে সমস্যাভিত্তিক কম্পিউটার প্রোগ্রামিং ইভেন্ট বা প্রতিযোগিতা । সম্মিলিতভাবে কোন সমস্যার গভীরে ঢুকে তার মুল কারণ খুঁজে বের করা এবং সেটার কার্যকর সমাধান তৈরি করা হচ্ছে এর লক্ষ্য। এটি ২৪ ঘন্টা থেক শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। যাতে সফটওয়্যার ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, বিজ্ঞানী, কোডার ও বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন।

 

নাসা জানায়, এটি অনুষ্ঠিত হবে অনলাইনে। আমেরিকান, ইউরোপীয় ও জাপানি মহাকাশ এজেন্সির তথ্য উপাত্তা দিয়ে সহায়তা করা হবে। যাতে প্রতিযোগীরা খুঁজে বের করতে পারেন করোনার মূল কারণ এবং এটি কিভাবে ছাড়াচ্ছে। করোনায় বিশ্বে যে প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা থেকে বাঁচার উপায় কি। ৩০ মে থেকে দুইদিন এ প্রতিযোগিতা হবে। নিবন্ধন শুরু হচ্ছে মধ্য মে থেকে। নাসার মতে, এটি প্রথম বৈশ্বিক ভার্চুয়াল হ্যাকাথন।

 

২০১৯ সালে এমন একটি প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কোন পথে এগোতে হবে তার সমাধান বের করা হয়েছে স্যাটেলাইট ডেটা দিয়ে। সেটি ছিল সরাসরি আয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023