শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ঢাকা থেকে এসে বগুড়ায় সামাজিক দূরত্ব না মেনে ত্রাণ বিতরণে বিএনপির এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনাভাইরাসের হটস্পট ঢাকা থেকে বগুড়ায় ফিরে হোম কোয়ারেন্টিনে না থেকে কোনও সুরক্ষা ছাড়া ও সামাজিক দূরত্ব না মেনে ত্রাণ সামগ্রী বিতরণের অভিযোগ উঠেছে বগুড়া-৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মোশাররফ হোসেনের বিরুদ্ধে। এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। আপাতত ত্রাণ বিতরণ থেকে দূরে থাকতে এমপিকে অনুরোধ করা হয়েছে। এছাড়া তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে তবেই ত্রাণ বিতরণের অনুরোধ করা হয়েছে। অভিযোগ প্রসঙ্গে সংসদ সদস্য মোশাররফ হোসেন জানান, এটা প্রতিপক্ষের অপপ্রচার। তিনি প্রটেকশন নিয়ে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই ত্রাণ সামগ্রী বিতরণ করছেন।

 

নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান জানান, ঢাকাফেরত যেকোনও ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিন করা হচ্ছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন ঢাকায় বসবাস করেন। করোনাভাইরাসের হটস্পট খ্যাত ঢাকা থেকে তিনি মাঝে মাঝেই এলাকায় এসে কোনও সুরক্ষা ছাড়াই ত্রাণ বিতরণ, মসজিদে নামাজ আদায়সহ বিভিন্ন দলীয় কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তিনি গত শুক্রবার এলাকায় ফিরেন। ওইদিন নন্দীগ্রামের ওমরপুরে এতিমখানা মাদ্রাসা, পশ্চিমপাড়া এতিমখানা কওমী মাদ্রাসা, দক্ষিণপাড়া হাফেজিয়া মাদ্রাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে এতিমদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। শনিবার বুড়ইল ইউনিয়নের কহুলী গ্রামে যান। তিনি আরও জানান, সাধারণ জনগণের মতো এমপির হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তিনি তা অগ্রাহ্য করছেন। এমপির এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল জানান, রোববার এমপির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে তিনি প্রকাশ্যে তার কর্মকাণ্ড চালাতে পারবেন। রিপোর্ট পাবার আগ পর্যন্ত তাকে কোনও কাজে না আসতে অনুরোধ করা হবে।

অভিযোগ প্রসঙ্গে সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, এলাকায় এলেও দোষ, না এলেও দোষ। লকডাউন কোথায় রয়েছে? প্রতিপক্ষ রাজনৈতিক দলের কতিপয় নেতা আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023