শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

এক মাস পর মন্ত্রিসভার বৈঠক বসছে বৃহস্পতিবার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

সীমিত পরিসরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসছে আগামীকাল বৃহস্পতিবার। বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ মহামারির মধ্যে এক মাস পর বৈঠকে বসতে যাচ্ছে মন্ত্রিসভা।

 

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হবে।

 

জানা গেছে, যেসব মন্ত্রণালয়ের এজেন্ডা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী আগামীকালের এ বৈঠকে অংশ নেবেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ কয়েক জন সরকারি কর্মকর্তাও যোগ দেবেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক জানান, বৈঠকে সর্বোচ্চ চার জন মন্ত্রী উপস্থিত থাকতে পারেন।

 

মহামারির বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ‘সাধারণ ছুটি’ ঘোষণার পর ৬ এপ্রিল মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক হয়েছিল। প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা দূরত্ব বজায় রেখে বসে মুখে মাস্ক পরে ঐ বৈঠকে অংশ নেন। আগামীকালের বৈঠকেও স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখেই সবার আসনবিন্যাস করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। সোমবার বাদে অন্য যে কোনো দিন বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।

 

কোভিড-১৯-এর মহামারির মধ্যে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক প্রতি সপ্তাহে না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক ভিডিও কনফারেন্স করে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সামগ্রিক বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আসছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023