শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে বসল ২৯তম স্প্যান, ৪৩৫০ মিটার দৃশ্যমান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা আতঙ্কের মধ্যেই মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসানো হয়েছে। আজ সোমবার সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের ওপর ‘ফোর-এ’ নামে এ স্প্যানটি বসানো হয়। এরই মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার অর্থাৎ প্রায় সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। এর আগে গত ১১ এপ্রিল সেতুর ২৮তম স্প্যান বসানো হয়।

 

জানা গেছে, গত রোববার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাক্টশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে সেতুর নির্ধারিত পিলারের উদ্দেশে রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান-ই। পরে ঘন্টা খানেকের মধ্যে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পিলারের কাছাকাছি নিয়ে স্প্যানটি রাখা হয়। সোমবার সকাল থেকে কয়েক ঘণ্টা সময় নিয়ে সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের ওপর ‘ফোর-এ’ স্প্যানটি বসানো হয়।

 

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত রোববার স্প্যান বহনকারী ক্রেনটি ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে নোঙর করে রাখা হয়। স্প্যানটি বসানোর ফলে সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হয়েছে।

 

প্রকৌশলী সূত্রে জানা গেছে, ইতোমধ্যে সেতুর ২৯৪টি পাইল ও ৪২টি পিয়ারের কাজ সম্পন্ন করা হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে মাওয়া প্রান্তে স্থাপন করা হয়েছে ১০টি, নদীর মাঝের স্প্যান স্থাপন করা হয়েছে একটি, জাজিরা প্রান্তে স্থাপন করা হয়েছে ১৮টি অর্থাৎ মোট ২৯টি স্প্যান স্থাপন করা হয়েছে।

 

আর বাকি থাকলো ১২টি স্প্যান। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে মাওয়া এসেছে ৩৯টি। যার মধ্যে ২৯টি স্থাপন করা হয়েছে এবং ১০টি মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে ওয়েল্ডিং, অ্যাসেম্বলি ও পেইন্টিং এর কাজ চলছে। বাকি দুটি স্প্যান যা মিলে ২৩০টি নোড/কর্ড অংশ, এরই মধ্যে ১৯৩ চীন হতে মংলা বন্দরে পৌঁছেছে। আগামী এক সপ্তাহের মধ্যে মাওয়া পৌঁছে যাবে আশা করা যায়। অবশিষ্ট সর্বশেষ ৩৭টি নোড/কর্ড অংশ চীনে তৈরি শেষে শিনহোয়াংডাও বন্দরে লোডিং হচ্ছে এবং তা ৫ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে এবং জুন মাসের প্রথম সপ্তাহে মাওয়া পৌঁছবে।

 

সাধারণত পদ্মায় প্রতিবছর বর্ষাকালে উজান থেকে প্রচুর পলি (প্রায় ২ বিলিয়ন টন পলি/সেডিমেন্ট) এসে মূল সেতুর পিয়ার- ১৭-৩৮ পর্যন্ত খননকৃত চ্যানেল বন্ধ করে দেয়। পরবর্তী শুষ্ক মৌসুমে সেতুর জাজিরা প্রান্তে ড্রেজিং জটিলতা এড়ানোর জন্য পরবর্তী স্প্যান দুটি যত দ্রুত সম্ভব (৩০ জুনের আগেই) এ মৌসুমেই পিয়ার ২৬-২৭-২৮ এর ওপর স্থাপন করা হবে। এ শিডিউল মেনে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো শেষ হবে।

 

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই খুলে দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023