শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। খবর সিএনএন।

 

রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৮৮ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ১৪৭।

 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

 

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৮২৬।

 

ওই পরিসংখ্যান অনুযায়ী, করোনায় প্রাণহানি ঘটেছে ৭ হাজার ৫১ জনের। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪২ হাজার ৯৯১ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৫১ হাজার ৭৮৪টি এবং ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।

 

প্রথমদিকে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আক্রান্ত ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে।

 

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এমনকি করোনায় বিপর্যস্ত ইরান ও চীনকেও ছাড়িয়ে গেছে ব্রাজিল। ওই দুই দেশের চেয়েও ব্রাজিলে এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023