শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চীনে ফের করোনার হানা, আরও একটি শহর লকডাউন ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এই মহামারী। যে দেশ থেকে এই ভাইরাস ছড়িয়েছে সেই চীনকে যেন কিছুতেই ছেড়ে যাচ্ছে না। এবার চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় শহরটি লকডাউন করা হয়েছে।

 

জানা গেছে, গত ১০ দিনে সেখানে ৫৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এর আগে চলতি মাসের শুরু দিকে করোনার সংক্রমণ ঠেকাতে চীন-রাশিয়ার সীমান্তের সকল স্থলবন্দর বন্ধ করে দেয় চীন। এরপরও সংক্রমণ বাড়ছে। হারবিনে প্রায় এক কোটি মানুষের বসবাস। হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে। চীনে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই হেইলংজিয়াং।

 

শহরের কর্তৃপক্ষ বলছে, স্থানীয়ভাবে নয় বরং বাইরে থেকে আসা ব্যক্তির মাধ্যমে নতুন করে সেখানে করোনার সংক্রমণ হয়েছে। সরকারি এক আদেশে বলা হয়েছে, আবাসিক এলাকায় ঢুকতে বা বের হতে হলে স্থানীয়দের তাদের স্মার্টফোনে থাকা একটি কিউআর কোড স্ক্যান করতে হবে। যদি সেটি সবুজ রঙের হয় তাহলে ওই ব্যক্তি করোনামুক্ত বলে বিবেচিত হবেন। তবে সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023