শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সৌদিতে শুক্রবার থেকে রোজা শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবের আকাশে বুধবার মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে শুক্রবার ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। অর্থাৎ শুক্রবার থেকে সৌদি আরবে শুরু হবে পবিত্র মাহে রমজান। সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার (২৪ এপ্রিল) থেকে রোজা শুরু হবে।

 

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব কর্তৃপক্ষ। রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। ২২ এপ্রিল পবিত্র এই দুই মসজিদের প্রেসিডেন্সির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

 

উল্লেখ্য, সৌদি আরবে যেদিন রোজা শুরু হয় তারপর দিন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশে রমজান মাস শুরু হয়। যেহেতু সৌদি আরবে ২৪ এপ্রিল রমজান মাস শুরু হবে সেক্ষেত্রে এ অঞ্চলে রোজা শুরু হবে ২৫ এপ্রিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023